Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

গিনেস বুকে এলআইসি

গিনেস বুকে নাম তুলল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন। একদিনে সর্বোচ্চ সংখ্যক জীবনবিমার বিশ্বরেকর্ড তৈরি করল এলআইসি।

গিনেস বুকে এলআইসি
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গিনেস বুকে নাম তুলল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন। একদিনে সর্বোচ্চ সংখ্যক জীবনবিমার বিশ্বরেকর্ড তৈরি করল এলআইসি। প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থা জানিয়েছে, গত ২০ জানুয়ারি একদিনে দেশজুড়ে ৪ লক্ষ ৫২ হাজার ৮৩৯ জন এজেন্ট মোট ৫ লক্ষ ৮৮ হাজার ১০৭টি জীবনবিমা ইস্যু করেছেন। সংস্থার অধিকর্তা সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, এই প্রথম একদিনে গোটা বিশ্বের নিরিখে প্রথম কোনও সংস্থা এই বিপুল সংখ্যক জীবনবিমা ইস্যু করল। সেই জন্যই সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব জয় করেছে। সমস্ত গ্রাহক, এজেন্ট ও কর্মীকে ধন্যবাদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ