Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

প্রার্থী ঘোষণা করল বামেরা, এবারও ধর্মডমে লড়বেন পিনারাই বিজয়ন

কেরলে বিধানসভা ভোট ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনল বাম শিবির। জানা গিয়েছে, ১৪০টির মধ্যে ৮৬টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম।

প্রার্থী ঘোষণা করল বামেরা, এবারও ধর্মডমে লড়বেন পিনারাই বিজয়ন
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবন্তপুরম: কেরলে বিধানসভা ভোট ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনল বাম শিবির। জানা গিয়েছে, ১৪০টির মধ্যে ৮৬টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৫৬ জন বিদায়ী বিধায়ক। এবারও কান্নুরের ধর্মডম কেন্দ্র থেকে লড়াই করবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অন্যদিকে, ২৫টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিআই। সিপিএম জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৮১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচজন নির্দল প্রার্থীর নাম পরে জানানো হবে। গত বিধানসভা নির্বাচনে মাত্তান্নুর কেন্দ্রে রেকর্ড ভোটে জিতেছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। আসন্ন ভোটে তাঁকে কান্নুর জেলার পেরাভুরে প্রার্থী করেছে সিপিএম। বর্তমানে কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফের দখলে রয়েছে এই কেন্দ্রটি। তালিপরম্বা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনের স্ত্রী পি কে শ্যামলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণের এই রাজ্যের একাধিক কেন্দ্রে জোর টক্কর দেবে বিজেপি। প্রার্থীদের নাম প্রকাশ করেছে সিপিআইও। রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম। তালিকায় রয়েছেন চারজন বিদায়ী মন্ত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ