Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ল’কলেজে গণধর্ষণ: বিকৃত এফআইআর, অভিযোগ বিজেপির তথ্যানুসন্ধান টিমের, নির্লজ্জ মিথ্যাচার, পাল্টা তোপ তৃণমূলের

কসবা ল’ কলেজ গণধর্ষণ কাণ্ডে বিকৃত করা হয়েছে এফআইআর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে পেশ করা রিপোর্টে মঙ্গলবার এমনই অভিযোগ করল দলীয় তথ্যানুসন্ধান কমিটি। কসবা ল’কলেজের ঘটনায় সম্প্রতি চার সদস্যর একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছিলেন নাড্ডা।

ল’কলেজে গণধর্ষণ: বিকৃত এফআইআর, অভিযোগ বিজেপির তথ্যানুসন্ধান টিমের, নির্লজ্জ মিথ্যাচার, পাল্টা তোপ তৃণমূলের
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: কসবা ল’ কলেজ গণধর্ষণ কাণ্ডে বিকৃত করা হয়েছে এফআইআর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে পেশ করা রিপোর্টে মঙ্গলবার এমনই অভিযোগ করল দলীয় তথ্যানুসন্ধান কমিটি। কসবা ল’কলেজের ঘটনায় সম্প্রতি চার সদস্যর একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছিলেন নাড্ডা। সম্প্রতি ওই কমিটির সদস্যরা কলকাতায় গিয়েছিলেন। এদিন নাড্ডার কাছে ওই ঘটনার রিপোর্ট পেশ করেছেন তাঁরা। এদিন নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ওই কমিটির অন্যতম তিন সদস্য সত্যপাল সিং, বিপ্লবকুমার দেব এবং মননকুমার মিশ্র বলেন, ঘটনায় গ্রেপ্তারি হয়েছে ঠিকই। কিন্তু পুলিস যে এফআইআর দায়ের করেছে, সেখানে মূল অভিযুক্তকেই আড়াল করার চেষ্টা হয়েছে। কারও নামোল্লেখ না করে অভিযুক্তদের নামের আদ্যক্ষর লেখা হয়েছে মাত্র। সেখানে মূল অভিযুক্তর নামের আদ্যক্ষরও প্রথমে নেই। নির্যাতিতার পরিচয় প্রকাশ করার ব্যাপারে বিধিনিষেধ আছে। কিন্তু যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের পরিচয় প্রকাশ করতেই হবে। আমাদের নির্যাতিতা তরুণীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। তথ্যানুসন্ধান কমিটির দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তা করা হোক। রিপোর্টে আট দফার সুপারিশও করেছে ওই কমিটি। বিজেপির ওই রিপোর্টের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নাম করে নির্লজ্জ মিথ্যাচার করেছে বিজেপি। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ পুলিসি তদন্তও চলছে। এই অবস্থায় বিজেপির টিম বাংলায় কুৎসা ছড়াতে এসেছিল। আর ওই টিমের যদি ফ্যাক্ট খোঁজার দরকার থাকত, তাহলে তাঁরা কার্তিক মহারাজের কাছে কেন গেলেন না? তাঁর বিরুদ্ধে মহিলা ঘটিত মারাত্মক অভিযোগ উঠেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ