Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

ঘুমের দেশে পাড়ি দিলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
  • ১৯ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুমের দেশে পাড়ি দিলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেয়া পাতার নৌকো, মন্দ মেয়ের উপাখ্যান-এর স্রষ্টা। উপন্যাস এবং ছোটগল্প মিলিয়ে শতাধিক বই লিখেছেন। বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকায় তাঁর ধারাবাহিক উপন্যাস রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। মধ্যবিত্ত বাঙালি পরিবারের পাশাপাশি বিহারের জনজীবনও ধরা পড়েছে তাঁর লেখায়। প্রফুল্লবাবুর বেশ কিছু লেখাকে অবলম্বন করে তৈরি হয়েছে একাধিক টেলিফিল্মও। পেয়েছেন বঙ্কিম পুরষ্কার ও সাহিত্য আকাদেমি পুরষ্কার। তাঁর মৃত্যুর খবরে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যিক প্রফুল্ল রায়ের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবার ও অনুরাগী পাঠকদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ১৯৩৪ সালে বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছিলেন লেখক। এরপর ১৯৫০ সাল নাগাদ চলে এসেছিলেন ভারতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ