Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে অ্যাপ্রোচ রোডে ধস, টোটোপাড়া রাজ্য সড়ক বন্ধ

গতকাল অর্থাৎ শুক্রবার রাতভর বৃষ্টির জেরে মাদারিহাট ব্লকের বীরপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ের গ্যারগেন্দা সেতুর পশ্চিম অংশে বিপত্তি।

মাদারিহাটে অ্যাপ্রোচ রোডে ধস, টোটোপাড়া রাজ্য সড়ক বন্ধ
  • ৩১ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গতকাল অর্থাৎ শুক্রবার রাতভর বৃষ্টির জেরে মাদারিহাট ব্লকের বীরপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ের গ্যারগেন্দা সেতুর পশ্চিম অংশে বিপত্তি। ধস নামল অ্যাপ্রোচ রোডে। এছাড়া সেতুর পিলারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেছে। আপাতত ওই হাইওয়ের একটি লেন দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অন্যদিকে, রাতভর বৃষ্টির জেরে বাংরি নদীতে হড়পা বান দেখা দিয়েছে। তার জেরে হান্টাপাড়ায় মাদারিহাট-টোটোপাড়া রাজ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গতকাল রাত থেকেই মাদারিহাট-টোটোপাড়া রাজ্য সড়ক বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। হড়পা বানের জলে ওই রাস্তায় ফাটল দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ