Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিকিমে ধসে ফের একজনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি

ফের ধসে মৃত্যু সিকিমে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গেইজিং জেলার লামাগাঁও ওয়ার্ডের আপার সারডংয়ে। এতে সারডং লুংজিক জিপিইউ’র পঞ্চায়েত সভাপতি রাজেন গুরুংয়ের (৪৭)মৃত্যু হয়েছে।

সিকিমে ধসে ফের একজনের  মৃত্যু, ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের ধসে মৃত্যু সিকিমে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গেইজিং জেলার লামাগাঁও ওয়ার্ডের আপার সারডংয়ে। এতে সারডং লুংজিক জিপিইউ’র পঞ্চায়েত সভাপতি রাজেন গুরুংয়ের (৪৭)মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ২টো নাগাদ ধসের জেরে পাহাড়ে আটকে পড়েন রাজেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়দের একাংশ। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় বিধায়ক তথা সিকিমের সহ পর্যটন উপদেষ্টা  সুদেশ কৃষ্ণ সুব্বা ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন।

Advertisement

এর বাইরে ধসে বারসেবুং ও সিরিঞ্চোক গ্রামের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিকিম প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে গেইজিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। কিছু জায়গায় পাহাড়ের উঁচু অংশ হুড়মুড়িয়ে ধসে বাড়ি ও রাস্তার উপর পড়েছে। আবার কোথাও বাড়ি ও রাস্তার অংশ ধসে গিয়েছে। বারসেবুং ও সিরিঞ্চোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে  প্রায় ২০টি বাড়ি।
তিন দিনে দু’বার গেইজিং জেলা ধসে বিধ্বস্ত হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে চার জনের। পুজোর মুখে সংশ্লিষ্ট রাজ্যে ঘন ঘন ধস নামায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের একাংশ আতঙ্কিত। বিভিন্ন মহলের ধারণা, ধসের জেরে সিকিম থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন পর্যটকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ