নয়ের দশকের শেষদিকে বাংলা গানকে নতুন দিগন্তের দিশা দেখিয়েছিল ভূমি। ‘বারান্দায় রোদ্দুর’-এর মত কত গানে আজও দর্শক-শ্রোতা বিভোর হন। বাংলার এই মিউজিক ব্যান্ড এবার পা রাখল ২৬ বছরে। এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করল তারা। মনোজ্ঞ সেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ডি কে এস ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক, অতিথিদের উন্মাদনা ছিল আকাশছোঁয়া। সুরেলা সঙ্গীতের জাদুতে মুগ্ধ হন সকলেই। ভূমির ২৬তম বর্ষপূর্তির এই অনুষ্ঠান ফের প্রমাণ করল, তারা নস্টালজিয়ার অপর নাম।



