Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জমি দুর্নীতি: হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হল বৃহস্পতিবার। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে।

জমি দুর্নীতি: হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হল বৃহস্পতিবার। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে। হাসিনার পরিবারের বিরুদ্ধে ঢাকার অদূরে পূর্বাচল এলাকায় রাষ্ট্রায়ত্ত রাজধানী  উন্নয়ন কর্তৃপক্ষের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্ত করে সেদেশের দুর্নীতি দমন কমিশন (এসিসি)। বৃহস্পতিবার কমিশন ঢাকা মেট্রোপলিট্যান আদালতে চার্জশিট জমা দেয়। সেই রিপোর্ট গ্রহণ করেন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন। পলাতক হওয়ায় হাসিনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। বৃহস্পতিবার আদালতের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এসিসি-র আইনজীবী মির আহম্মদ সালাম। 

Advertisement

পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যম ১০ কাঠা করে মোট ৬টি প্লট নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে হাসিনা ও তাঁর মেয়ে পুতুলের বিরুদ্ধে ১২ জানুয়ারি মামলা করে এসিসি। নিয়মে সহযোগিতার অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়। এঁদের অধিকাংশই হাসিনা সরকারের আমলের আমলা।

Advertisement
সম্পর্কিত সংবাদ