Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোনা এক্সপ্রেসওয়ে: পণ্যবাহী যানবাহন চলাচলে বিধি-নিষেধ

কোনা এক্সপ্রেসওয়েতে ছয় লেনের এলিভেটেড করিডর তৈরির জন্য পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করছে পুলিস।

কোনা এক্সপ্রেসওয়ে: পণ্যবাহী যানবাহন চলাচলে বিধি-নিষেধ
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: কোনা এক্সপ্রেসওয়েতে ছয় লেনের এলিভেটেড করিডর তৈরির জন্য পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করছে পুলিস। আগামী ১০ আগস্ট রবিবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। এরফলে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতাগামী পণ্যবাহী গাড়ি ধুলাগড়-আলমপুর-নিবেদিতা সেতু ও টালা ব্রিজ হয়ে কলকাতায় আসবে। 

Advertisement

শুক্রবার সকালে লালবাজারে কলকাতা পুলিস ও হাওড়া পুলিসের পক্ষ থেকে দুই পুলিস কমিশনার এক যৌথ সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করা হয়। তবে কতদিন এই বিধিনিষেধ কার্যকর থাকবে তা নিয়ে কিছু জানানো হয়নি। এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে, এলপিজি, সিএনজির মতো জরুরি পরিষেবাকে। উল্লেখ্য, কোনা এক্সপ্রেসওয়েতে নির্মীয়মাণ ছয় লেনের এলিভেটেড করিডরের জন্য প্রতিদিন সন্ধ্যার পর তীব্র যানজট হচ্ছিল। এই বিধিনিষেধ চালু হলে, কোনা এক্সপ্রেসওয়েত যানজট কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ