Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মিশিগানের শপিং মলে ছুরি নিয়ে হামলা, জখম ১১

ফের রক্তাক্ত আমেরিকা! শনিবার মিশিগানে শপিং মলে ছুরি নিয়ে হামলা চালাল এক যুবক। ঘটনায় জখম ১১ জন। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক।

মিশিগানের শপিং মলে ছুরি নিয়ে হামলা, জখম ১১
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিউইয়র্ক: ফের রক্তাক্ত আমেরিকা! শনিবার মিশিগানে শপিং মলে ছুরি নিয়ে হামলা চালাল এক যুবক। ঘটনায় জখম ১১ জন। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মিশিগানের বাসিন্দা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া। গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, ‘এই কঠিন সময়ে আক্রান্তদের পাশে রয়েছি।’ বিবৃতি দিয়ে শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই ধরনের হিংসাত্মক ঘটনা মেনে নেওয়া যায় না। দ্রুত পদক্ষেপের জন্য উদ্ধারকারী দলের সদস্যদের ধন্যবাদ জানাই।’ ঘটনার সময় শপিং মলের পার্কিং লটে ছিলেন টিফানি ডিফেল। তিনি বলেন, ‘এই দৃশ্য সাধারণত সিনেমায় দেখা যায়। বাস্তবে এমনটা আশা করা যায় না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ