Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে দক্ষিণ আফ্রিকাকে টক্কর দিতে তৈরি কিউয়িরা

বুধবার ইডেনে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড। চলতি আসরে এখনও পর্যন্ত অপরাজিত প্রোটিয়ারা।

ইডেনে দক্ষিণ আফ্রিকাকে টক্কর দিতে তৈরি কিউয়িরা
  • ৪ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার ইডেনে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড। চলতি আসরে এখনও পর্যন্ত অপরাজিত প্রোটিয়ারা। ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারানোয় আত্মবিশ্বাস বাড়িয়েছে আইডেন মার্করামদের। তাছাড়া গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকেও হারিয়েছে তারা। দু’বছর আগে বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে রোহিত শর্মা ব্রিগেডের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ট্রফি জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর দেখাচ্ছে কুইন্টন ডি’কক, ডেভিড মিলারদের। ব্যাটিং-বোলিংয়ে দলে ভারসাম্যও যথেষ্ট। স্লোয়ার ডেলিভারিতে বিপক্ষ দলের ব্যাটারদের সমস্যায় ফেলছেন লুঙ্গি এনগিডি। অলরাউন্ডার মার্কো জানসেন এবং করবিন বশ দুরন্ত ফর্মে। মিডল অর্ডারে ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস কিন্তু একাই ম্যাচ জেতাতে পারেন। 

Advertisement

অন্যদিকে, মিচেল স্যান্টনার বাহিনীও রীতিমতো শক্তিশালী। বছরের শুরু থেকেই এদেশে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে কিউয়িরা। ফলে কন্ডিশনের সঙ্গে ধাতস্থ দলের সকলে। তবে গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারটা ছিল কিউয়িদের কাছে বড় ধাক্কা। সেটা সামলে সেমি-ফাইনালে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বিশেষ করে বোলিংয়ে অনেক ঝাঁঝ বাড়াতে হবে। মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল বলেছেন, ‘গত দু’মাস ধরে ভারতেই রয়েছি। ফলে কন্ডিশন সম্পর্কে জানি। শ্রীলঙ্কার মন্থর পিচে খেলেছি আমরা। ভারতীয় পিচ কিন্তু একেবারে আলাদা।’ বিপক্ষ নিয়ে মিচেলের মূল্যায়ন, ‘ওরা প্রতিযোগিতার অন্যতম সেরা দল। তবে আমরাও সেরাটা মেলে ধরতে তৈরি।’
 খেলা শুরু বুধবার সন্ধ্যা ৭টায়। 
সরাসরি স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ