Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেরলে গ্রেপ্তার ৮ লক্ষ কোটির ক্রিপ্টো-কেলেঙ্কারির মূল চক্রী

র‌্যানসামওয়্যার, হ্যাকিং ও মাদক কারবার থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়। সেইসঙ্গে সংস্থা খুলে ক্রিপ্টোকারেন্সি বিনিময়। সবমিলিয়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকার ক্রিপ্টো কারেন্সি প্রতারণার অভিযোগে কেরল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস।

কেরলে গ্রেপ্তার ৮ লক্ষ কোটির ক্রিপ্টো-কেলেঙ্কারির মূল চক্রী
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: র‌্যানসামওয়্যার, হ্যাকিং ও মাদক কারবার থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়। সেইসঙ্গে সংস্থা খুলে ক্রিপ্টোকারেন্সি বিনিময়। সবমিলিয়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকার ক্রিপ্টো কারেন্সি প্রতারণার অভিযোগে কেরল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। তাঁর নাম আলেকসেজ বেসিওকোভ। তিনি লিথুওনিয়ার নাগরিক। দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসন তাঁকে খুঁজছিল। বুধবার কেরলের তিরুবনন্তপুরম থেকে ক্রিপ্টো কেলেঙ্কারির মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, ভারত ছাড়ার পরিকল্পনা করছিলেন বেসিওকোভ। সেই সময়ই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই ও পুলিসের যৌথ টিম। 

Advertisement

মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, বিগত ছ’বছর ধরে গ্যারেনটেক্স নামে একটি সংস্থা চালান অভিযুক্ত। এর মাধ্যমে কমপক্ষে ৯৬ বিলিয়ন ডলার (৮ লক্ষ কোটি টাকার বেশি) আর্থিক অনিয়ম হয়েছে। সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সন্ত্রাসবাদী সংগঠন সহ অপরাধমূলক কার্যকলাপে যুক্ত বিভিন্ন গোষ্ঠীকে ক্রিপ্টো লেনদেনে সাহায্য করত বেসিওকোভ। হ্যাকিং, র‌্যানসামওয়্যার, সন্ত্রাসবাদ ও মাদক পাচারের মাধ্যমে কোটি কোটি ডলার গ্যারেনটেক্সের অ্যাকাউন্টে ঢুকেছে। 
 জানা গিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের তরফে প্রভেশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট হাতে পায় বিদেশ মন্ত্রক। তারপরই সিবিআই ও কেরল পুলিসের যৌথবাহিনী তদন্তে নামে। বুধবার কেরলের তিরুবনন্তপুরম থেকে বেসিওকোভকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করানো হবে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ