কেরল হাইকোর্টে ভর্ৎসিত ‘কেরালা স্টোরি ২’ ছবির নির্মাতারা, টিজার প্রত্যাহার
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

তিরুবনন্তপুরম: বিতর্কের মুখে পিছু হটলেন নির্মাতারা। ‘কেরালা স্টোরি ২’ ছবির টিজার প্রত্যাহার করা হল মঙ্গলবার। এদিনই হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখে পড়েছেন তাঁরা। বিচারপতি বেণু কুরিয়ান থমাসের পর্যবেক্ষণ, এই ছবি ঘিরে কেরলের মানুষের উদ্বেগ উপক্ষো করা যায় না। কারণ ছবির নামে রাজ্যের নাম উল্লেখ করা হচ্ছে। এমনকি, ‘সত্য ঘটনা অবলম্বনে তৈরি’ বলা হচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। ছবির সার্টিফিকেশন বাতিল ও মুক্তি স্থগিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। তারই শুনানিতে এই পর্যবেক্ষণ বিচারপতিদের। আবেদনকারীদের দাবি, ছবিটি রাজ্যের শান্তি, শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে। 

Advertisement

আদালত বলেছে, কেরল সাম্প্রদায়িক সম্প্রীতির রাজ্য। কিন্তু ছবিতে এমনভাবে দেখানো হয়েছে, যাতে রাজ্যজুড়ে অশান্তি চলছে। তা ভুল বার্তা দিতে পারে। সেক্ষেত্রে সেন্সর বোর্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ, বুধবার ছবিটি আদালতে বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করতে হবে নির্মাতারা। তা দেখেই রায় জানাবেন বিচারপতিরা।