Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রামীণ পড়ুয়াদের কথা মাথায় রাখা হোক, সিলেবাস কমিটিকে বার্তা

পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে, যাতে যে কোনও অধ্যায়ই শহর থেকে প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও বুঝতে পারে। বুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে সিলেবাস কমিটির বৈঠকে এই বার্তাই গেল মেন্টরদের কাছে।

গ্রামীণ পড়ুয়াদের কথা মাথায় রাখা হোক, সিলেবাস কমিটিকে বার্তা
  • ২৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে, যাতে যে কোনও অধ্যায়ই শহর থেকে প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও বুঝতে পারে। বুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে সিলেবাস কমিটির বৈঠকে এই বার্তাই গেল মেন্টরদের কাছে। এই প্রথম মেন্টর এবং সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী। চেয়ারপার্সন জানান, গ্রামের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই সিলেবাস পরিবর্তনের কথা বলা হয়েছে। ২০২৭ সালের সিলেবাসের দিকে তাকিয়ে এগচ্ছে কমিটি। ২০২৬ সালের বই ইতিমধ্যে ছাপা হয়ে গিয়েছে। সেগুলিতে রিভিশন ছাড়া বড় কোনও পরিবর্তন হয়নি। তবে ২০২৭ সালের সিলেবাসে পরিবর্তন এলেও মূল কাঠামোটি আগাগোড়া পাল্টে দেওয়া হচ্ছে না। কীভাবে এগনো হচ্ছে, সেই রিপোর্টও কমিটির তরফে মন্ত্রীকে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ