Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেদারনাথ রোপওয়ে: বরাত আদানিদের

আরও সহজ হতে চলেছে কেদারনাথ যাত্রা। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির ছাড়পত্র আগেই দিয়েছিল মোদি সরকার।

কেদারনাথ রোপওয়ে: বরাত আদানিদের
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কেদারনাথ: আরও সহজ হতে চলেছে কেদারনাথ যাত্রা। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির ছাড়পত্র আগেই দিয়েছিল মোদি সরকার। এবার ওই রোপওয়ে নির্মাণের বরাত পেল আদানি গোষ্ঠী। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪,০৮১ কোটি টাকা। ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের থেকে কাজের বরাতের চিঠি আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের (এইএল) কাছে পৌঁছেছে বলে জানিয়েছে সংস্থাটি।  

Advertisement

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূপৃষ্ঠের ১১,৯৬৮ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। বর্তমানে সোনপ্রয়াগ ২১ কিলোমিটার রাস্তায় পেরিয়ে কেদারনাথ পৌঁছাতে হয়। কিন্তু রোপওয়ে তৈরি হয়ে গেলে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত পথের দূরত্ব কমে হবে ১২.৯ কিলোমিটার। ফলে ৯ ঘণ্টার গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩৬ মিনিটেই। রোপওয়েতে প্রতি ঘণ্টায় ১৮০০ জন তীর্থযাত্রী যাতায়াত করতে পারবেন। সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড এবং কেদারনাথ—এই তিনটি স্থানে থামবে রোপওয়ে। প্রকল্প নির্মাণে প্রায় ৬ বছর সময় লাগতে পারে। প্রতি বছর ২০ লক্ষের বেশি তীর্থযাত্রী কেদারনাথ দর্শনে যান। রোপওয়ে চালু হয়ে গেলে সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ