Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সুখবরে সিলমোহর

জল্পনার অবসান। মা-বাবা হচ্ছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। মঙ্গলবার এই গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা।

সুখবরে সিলমোহর
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• জল্পনার অবসান। মা-বাবা হচ্ছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। মঙ্গলবার এই গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটে ক্যাটরিনার স্ফিতোদর দেখা গিয়েছিল। তা নিয়ে জল্পনা আরও জোরালো হয়। এবার নিজেরাই সুখবর ঘোষণা করলেন দম্পতি। মঙ্গলবার একটি সাদাকালো ফ্রেমের একটি ছবি শেয়ার করেছেন যুগল। ক্যাপশনে লেখা, ‘একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’ এই খবর প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি। সোনম কাপুর থেকে নেহা ধুপিয়া, করিনা কাপুর খান সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে। সূত্রের খবর, অক্টোবরের শেষেই মা হবেন ক্যাটরিনা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ