Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের জীবনীচিত্রে কার্তিক

‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা-পরিচালক জুটি কার্তিক আরিয়ান ও কবির খান। বক্স অফিসে তেমন ভালো ফল করতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়োয় ছবিটি।

ফের জীবনীচিত্রে কার্তিক
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা-পরিচালক জুটি কার্তিক আরিয়ান ও কবির খান। বক্স অফিসে তেমন ভালো ফল করতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়োয় ছবিটি। শোনা যাচ্ছে, ফের কবিরের সঙ্গে কাজ করবেন কার্তিক। এবারও ছবির বিষয়বস্তু স্পোর্টস বায়োপিক। সূত্রের খবর, এবার কিকবক্সিং ট্রেনার হিসেবে পর্দায় দেখা যাবে কার্তিককে। কাশ্মীরের এক কিশোরীকে চ্যাম্পিয়ন করার জন্য বদ্ধপরিকর তাঁর চরিত্রটি। ভারতের কনিষ্ঠতম কিকবক্সিং সাব জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাজামূল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত চিত্রনাট্যটি। এই ছবির জন্য ওজন কমাতে হচ্ছে কার্তিককে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন নায়ক। শ্রীনগর, পহেলগাঁওয়ের মতো জায়গায় ছবির শ্যুটিং হবে। চলতি বছর অক্টোবরে শেষ হবে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি।   

Advertisement
সম্পর্কিত সংবাদ