Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট চুরির অভিযোগ, কর্ণাটক সিআইডির হাতে গ্রেফতার নদীয়ার যুবক

২০২৩ সালে কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোট চুরির অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে নদীয়ার হাঁসখালি থেকে এক যুবককে গ্রেফতার করল সে রাজ্যের সিআইডি।

ভোট চুরির অভিযোগ, কর্ণাটক সিআইডির হাতে গ্রেফতার নদীয়ার যুবক
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ২০২৩ সালে কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোট চুরির অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে নদীয়ার হাঁসখালি থেকে এক যুবককে গ্রেফতার করল সে রাজ্যের সিআইডি। ধৃতের নাম বাপি আঢ্য। বাড়ি হাঁসখালি থানার ঘুঘুরগাছিতে। ইতিমধ্যে তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডির আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের বহু ভোট বাতিল করার আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত বাপি। আলন্দের কংগ্রেস বিধায়ক বি আর পাতিলের দাবি, মূলত সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট বাতিলের আবেদন জানিয়েছিলেন ওই যুবক। তদন্তে নেমে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের হদিশ পান আধিকারিকরা। সেই সূত্র ধরে নদীয়ায় পৌঁছন তাঁরা। বাংলা থেকে বাপিকে গ্রেফতার করে কর্ণাটকে নিয়ে যাওয়া হয়। এর আগে সাংবাদিক বৈঠকে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভোট বাতিল হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও নির্বাচন কমিশন ও বিজেপির তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। পরে তদন্তে নেমে ভোট কারচুপির ঘটনা সামনে আসে। এই ঘটনায় একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। আর কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানান, একটি টিম এসেছিল। আমরা সহযোগিতা করেছি। তারা একজনকে গ্রেফতার করেছে।

সম্পর্কিত সংবাদ