Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

করিনার ডায়েট প্ল্যান

জিরো ফিগার। বলিউডে এই ট্রেন্ড চালু করেছিলেন করিনা কাপুর খান। তাঁর অভিনীত ছবি ‘তশন’-এর জন্য জিরো ফিগারের প্রয়োজন ছিল। সেসময়ও যোগা এবং সঠিক ডায়েটের উপর ভরসা রেখেছিলেন নায়িকা।

করিনার ডায়েট প্ল্যান
  • ১৫ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

জিরো ফিগার। বলিউডে এই ট্রেন্ড চালু করেছিলেন করিনা কাপুর খান। তাঁর অভিনীত ছবি ‘তশন’-এর জন্য জিরো ফিগারের প্রয়োজন ছিল। সেসময়ও যোগা এবং সঠিক ডায়েটের উপর ভরসা রেখেছিলেন নায়িকা। আজও তাই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন করিনার ডায়েটিশিয়ান ঋজুতা দিওয়েকার। তৈমুর এবং জেহ— দুই সন্তানের জন্মের পর যেভাবে করিনা নিজেকে মেনটেন করেছেন, তাও শেখার মতো বলেই মনে করেন তিনি। রুজুতার কথায়, ‘২০০৭-এ করিনার সঙ্গে আমার আলাপ। তখন থেকেই দেখছি এত বছর পরও ওর ডায়েট বদলায়নি। ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুট খায় করিনা। ব্রেকফাস্টে পোহা অথবা পরোটা। দুপুরে ভাত, ডাল। কখনও বা চিজ টোস্ট খায়, অথবা ম্যাঙ্গো মিল্ক শেক। ডিনারে খিচুড়ি বা পোলাও করিনার পছন্দ।’ নিয়মের মধ্যে থেকে জীবনযাপন করেন নায়িকা। সন্ধে ছ’টার মধ্যে ডিনার করে নেন তিনি। সাড়ে ন’টার মধ্যে ঘুমিয়ে পড়েন। দীর্ঘদিন এই অভ্যাসই তাঁর ভালো থাকার মন্ত্র।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ