Bartaman Logo
৯ জুন, ২০২৬

আইএসআইয়ের সঙ্গে যুক্ত চার পাকিস্তানি বন্ধু, জানত জ্যোতি!

পাকিস্তানের বন্ধুরা ওই দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করত। একথা ভালো করেই জানত চরবৃত্তির অভিযোগে ধৃত ভ্লগার জ্যোতি মালহোত্রা।

আইএসআইয়ের সঙ্গে যুক্ত চার পাকিস্তানি বন্ধু, জানত জ্যোতি!
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের বন্ধুরা ওই দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করত। একথা ভালো করেই জানত চরবৃত্তির অভিযোগে ধৃত ভ্লগার জ্যোতি মালহোত্রা। কিন্তু সবকিছু জানার পরও নির্দ্বিধায় ওই পাক বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে। আর তাদের নির্দেশ মতোই কাজ করত। জ্যোতির কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোন ও ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষা করেই মঙ্গলবার এই তথ্য হাতে পেয়েছে হরিয়ানা পুলিস।

Advertisement

সূত্রের খবর, চারজনের প্রত্যেকের সঙ্গেই ব্যক্তিগতভাবে কথাবার্তা চলত জ্যোতির। এদের মধ্যে ছিল দানিশ, আহসান ও শাহিদ। বাকি একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এরা আইএসআইয়ের কোন বিভাগে কাজ করত, ঠিক কী ধরনের কাজ করত, এখন সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জ্যোতিকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করেছিল পুলিস। বেশ কিছু মেসেজ ও তথ্য আগেই ডিলিট করে দেওয়া হয়েছিল। তবে প্রায় ১২ টিবির মতো ডেটা রিকভার করা গিয়েছে। সেই সূত্রেই দেখা গিয়েছে, জ্যোতি ভালো করেই জানত সে আইএসআইয়ের লোকজনের সঙ্গে কথা বলছে। কিন্তু কোনও ভয় পায়নি। তাদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে গিয়েছে।
এর আগেও জ্যোতিকে জেরা করে চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার জিশান হুসেনের। ওই পাক ভ্লগারের সঙ্গে কাজও করেছে জ্যোতি।

সম্পর্কিত সংবাদ