Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মহাকাশ স্টেশনে যাত্রা

বুধবার দুপুর ১২টা ১ মিনিট: আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু স্পেসএক্সের ক্রু ‘ড্রাগন’

মহাকাশ স্টেশনে যাত্রা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বুধবার দুপুর ১২টা ১ মিনিট: আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু স্পেসএক্সের ক্রু ‘ড্রাগন’
 লঞ্চার রকেট থেকে আলাদা হয়ে যায় ড্রাগন। ইঞ্জিনের সাহায্যে মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা
 শুরু ২৮ ঘণ্টার সফর
 বৃহস্পতিবার দুপুর ৩টে:  আইএসএস থেকে দেখা মিলল স্পেসএক্সের মহাকাশযানের 
 স্পেস স্টেশন থেকে সাড়ে ৭ কিমি দূরে গন্তব্যে পৌঁছনোর চূড়ান্ত প্রস্তুতি
 ২০০ মিটার দূরে থাকাকালীন নিজে থেকেই গন্তব্যে এগতে থাকে গ্রেস ক্যাপসুল
 স্পেস স্টেশন থেকে ২০ মিটার দূরে মিশন কন্ট্রোলের অনুমতির অপেক্ষা
 বিকেল ৪টে ১ মিনিট: স্পেস স্টেশনে সফ্‌ট ক্যাপচার। ইন্টারন্যাশনাল ডকিং অ্যাডপ্টার পোর্টের সাহায্যে স্পেস স্টেশনে সফল অবতরণ

Advertisement

 চূড়ান্ত পর্যায়ের চেকিং শুরু করলেন মহাকাশচারীরা। 
 বিকেল ৪টে ১৫ মিনিট: আইএসএসের হারমনি পোর্টে সম্পন্ন ড্রাগনের ডকিং প্রক্রিয়া। 
 আগামী ১৪ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গেই থাকবে গ্রেস। শুভাংশু শুক্লা সহ অক্সিয়ম-৪ সদস্যরা ব্যস্ত থাকবেন নানান গবেষণামূলক কাজকর্মে
 স্পেস স্টেশনে ঢোকার আগে স্পেসস্যুট খুলে ফেললেন চার মহাকাশচারী
 রুদ্ধশ্বাস মুহূর্ত গুনছে শুভাংশু শুক্লার পরিবার
 প্রেশার স্টেবিলাইজ হওয়ার পর কোথাও কোনও লিক রয়েছে কি না, তা খতিয়ে দেখলেন মহাকাশচারীরা

 বিকেল ৫টা ৪৬ মিনিট: খোলা হচ্ছে হ্যাচ
 অক্সিয়ম ৪-এর সদস্যদের স্বাগত জানাতে তৈরি আইএসএসের মহাকাশচারীরা
 সন্ধ্যে ৬টা ১ মিনিট: আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকে ক্যামেরার উদ্দেশে হাত নাড়লেন অক্সিয়ম কমান্ডার পেগি হুইটসন। বললেন, ‘এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’
 ছেলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতেই শুভাংশুর মায়ের চোখে জল। ঈশ্বরকে প্রণাম করলেন। বাবার মুখে গর্বের হাসি
 সরকারিভাবে স্পেস স্টেশন পিন পেলেন শুভাংশু। অ্যাস্ট্রোনট নম্বর ৬৩৪। তাঁকে পিন পরিয়ে দিলেন পেগি। 

আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে স্পেস স্টেশনে এসে পৌঁছতে পেরেছি। এখানে যেভাবে দাঁড়িয়ে আছি, তা দেখতে খুব সহজ মনে হতে পারে। কিন্তু আমার মাথা একটু ভারী হয়ে রয়েছে। তবে সব ঠিক আছে। এটা ভারতের মহাকাশ যাত্রার প্রথম পর্ব। তিরঙ্গা এবং আপনাদের সকলকে আমি সঙ্গে নিয়ে এসেছি।
শুভাংশু শুক্লা

সম্পর্কিত সংবাদ