Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যাত্রা পিছল, বুধে মহাকাশে পাড়ি শুভাংশুদের

খারাপ আবহাওয়ার জন্য পিছল ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লাদের মহাকাশ যাত্রা।আজ মঙ্গলবার শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ড্রাগন মহাকাশযানের।

যাত্রা পিছল, বুধে মহাকাশে পাড়ি শুভাংশুদের
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খারাপ আবহাওয়ার জন্য পিছল ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লাদের মহাকাশ যাত্রা।আজ মঙ্গলবার শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ড্রাগন মহাকাশযানের। এই যাত্রা স্থগিত করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার। পরিবর্তে আগামীকাল বুধবার শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেবে ফ্যালকন ৯ রকেট। এই রকেটই স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে। ভারতীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় এই যাত্রা শুরু হবে। এই মহাকাশে অভিযানে শুভাংশুর সঙ্গে থাকছেন পেগি উইটসন, টিবর কাপু ও স্লাওজ উজনানস্কি উইসনিউস্কি। 

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবারের অভিযানের জন্য চূড়ান্ত মহড়াও সম্পন্ন হয়ে গিয়েছিল। অক্সিয়ম-৪ অভিযানের আগে উৎক্ষেপণের ড্রেস রিহার্সাল সম্পন্ন করেছেন চার নভোশ্চর। অ্যাসেম্বলি বিল্ডিং থেকে বেরিয়ে মহাকাশযানে প্রবেশ। উৎক্ষেপণের চূড়ান্ত মুহূর্তের আগে পর্যন্ত যাবতীয় মহড়া সম্পূর্ণ করেন শুভাংশুরা। এরপরই সোমবার উৎপক্ষেণ স্থলের খারাপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত রাখার কথা জানায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। স্পেসএক্সের পক্ষ থেকে উৎপক্ষেণের পরবর্তী সময়ের কথা জানানো হয়। 
আজ  মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৫ টা ৫২ নাগাদ শুভাংশুদের নিয়ে রওনা দেওয়ার কথা ছিল ড্রাগন মহাকাশযানের। উল্লেখ্য,রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করছেন শুভাংশু। ছেলের অভিযান নিয়ে উচ্ছ্বসিত বাবা শম্ভু দয়াল শুক্লা। তিনি বলেন, ‘কোনও কিছু করার সিদ্ধান্ত নিলে তা নিয়ে দিনরাত পরিশ্রম করে শুভাংশু। এই অভিযানের জন্যেও খুব খেটেছে। প্রথমে আমরা চেয়েছিলাম, ও সরকারি চাকরি করুক। কিন্তু ফোর্সের সদস্য হওয়া ছিল শুভাংশুর স্বপ্ন। আমরা কখনও আপত্তি করিনি।’ একই বার্তা দিলেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের মা আশা শুক্লা। তাঁর কথায়, ‘বরাবর পড়াশোনায় ভালো ছিল শুভাংশু। একটুও দুষ্টুমি করত না। শিক্ষকরা কখনও ওর বিরুদ্ধে অভিযোগ করেননি।’ 

সম্পর্কিত সংবাদ