Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ওড়িশায় সাংবাদিককে গাছে বেঁধে মার, ধৃত ৪

ওড়িশায় দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। বোলাঙ্গিরের এই ঘটনা প্রকাশ্যে এসেছে সোমবার। পুলিস অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

ওড়িশায় সাংবাদিককে গাছে বেঁধে মার, ধৃত ৪
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ওড়িশায় দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। বোলাঙ্গিরের এই ঘটনা প্রকাশ্যে এসেছে সোমবার। পুলিস অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন নাবালক। একটি ঠিকাদার সংস্থা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁচিল তৈরি করছে বলে খবর পান সাংবাদিক বিজয় প্রধান। তিনি ওই এলাকায় খবর ও ছবি সংগ্রহ করতে গিয়েছিলেন। তখনই বিজয়ের মোবাইল, ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এরপর গাছেবেঁধে চড়, লাথি মারা হয়। অচেতন অবস্থায় গত শনিবার ওই সাংবাদিককে উদ্ধার করেন স্থানীয়রা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ