অ্যাডিলেড: চোট সারিয়ে অ্যাসেজে ফিরছেন প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্বও দেবেন তিনি। তবে চোট না সারায় সিরিজ থেকে ছিটকে গেলেন জস হ্যাজলউড। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তারকা পেসারকে ফিট হওয়ার জন্য আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। এদিকে, এখন অনেকটাই সুস্থ উসমান খাওয়াজা। গত ম্যাচে তিনি খেলেননি। অ্যাডিলেডে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল। তবে চোট সমস্যা সত্ত্বেও চলতি অ্যাসেজ সিরিজে ঘরের মাঠে ক্যাঙারু বাহিনীর দাপট অব্যাহত। পর পর দু’টি টেস্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন স্টিভ স্মিথরা। মনোবল তুঙ্গে স্টার্ক, বোল্যান্ডদের।



