Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জেনেভায় ফরাসি ওপেনের প্রস্তুতি সারবেন জোকার

সামনেই ফরাসি ওপেন। জেনেভা ওপেনে তারই প্রস্তুতি সেরে নিতে চাইছেন নোভাক জকোভিচ। শুক্রবার জেনেভা ওপেনের উদ্যোক্তরা জানিয়েছেন যে, প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন জোকার।

জেনেভায় ফরাসি ওপেনের প্রস্তুতি সারবেন জোকার
  • ১০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

জেনেভা: সামনেই ফরাসি ওপেন। জেনেভা ওপেনে তারই প্রস্তুতি সেরে নিতে চাইছেন নোভাক জকোভিচ। শুক্রবার জেনেভা ওপেনের উদ্যোক্তরা জানিয়েছেন যে, প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন জোকার। আগামী ১৭ থেকে ২৪ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এরমধ্যে ২২ মে আবার জকোভিচের জন্মদিন। সার্বিয়ান মহাতারকা চাইছেন খেতাব জিতে ৩৮তম বার্থ ডে সেলিব্রেশন করতে। এই মুহূর্তে শিরোপার সেঞ্চুরির দোরগড়ায় দাঁড়িয়ে ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। মন্টেকার্লো ও মাদ্রিদ ওপেনে থেকে দ্রুত বিদায়ে অপেক্ষা বেড়েছে ‘সেঞ্চুরি’র। তবে জেনেভায় আর হোঁচট খেতে নারাজ জোকার। উল্লেখ্য, গত মরশুমে টমাস মাচাকের কাছে হেরে এই আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ