Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে যৌথ বিবৃতি ৪-৫ দিনের মধ্যে: গোয়েল

আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি ঘোষিত হয়েছে। ৪-৫ দিনের মধ্যেই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে। এরপরই চুক্তি নিয়ে যৌথ বিবৃতিতে সই করবে দুই দেশ।

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে  যৌথ বিবৃতি ৪-৫ দিনের মধ্যে: গোয়েল
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি ঘোষিত হয়েছে। ৪-৫ দিনের মধ্যেই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে। এরপরই চুক্তি নিয়ে যৌথ বিবৃতিতে সই করবে দুই দেশ। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি আরও বলেন, এই ঘোষণার পরেই ভারতীয় পণ্যের উপর ১৮ শতাংশ ট্যারিফ সংক্রান্ত প্রশাসনিক নির্দেশিকায় স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সাংবাদিকদের গোয়েল বলেন, চুক্তির ঘোষণা হতে চলতি মাসের মাঝামাঝি হবে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই চুক্তিতে বিনিয়োগের কোনো ঘোষণা থাকছে না।

Advertisement

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গোয়েল বলেন, চুক্তির পরে মার্কিন বিমান এবং ইঞ্জিনের বরাত ১০ হাজার কোটি ডলার পার করে যাবে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। দিল্লি এবার মার্কিন এবং ভেনেজুয়েলার তেল কেনা বাড়াবে। বৃহস্পতিবার অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছে দিল্লি। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল বলেন, ‘বাণিজ্যিকভাবে লাভজনক হবে এমন সমস্ত বিকল্প ভারত খোলা রাখছে।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে বহুদিন ভারত অপরিশোধিত তেল কিনেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কও প্রাচীন। নির্দিষ্ট করে তিনি বলেন, ২০১৯-২০ সাল পর্যন্ত কারাকাস থেকে অপরিশোধিত তেলে কিনেছে দিল্লি। এরপর আমদানি বন্ধ হয়ে যায়। আবার ২০২৩-২৪ সালে তা শুরু হয়। নতুন করে ভেনেজুয়েলার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপলে তেল কেনা অনিয়মিত হয়ে পড়ে।  বাণিজ্যিকভাবে সুবিধাজনক হলে ভেনেজুয়েলা থেকে ফের তেল কেনার বিকল্প খোলা থাকছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ