Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি বিধায়কের সহায়তায় নাগরিকত্ব পেয়ে তৃণমূলে যোগ

সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার সাতদিনের মাথায় তৃণমূলে যোগ দিলেন চাকদহের বাসিন্দা শঙ্করকুমার রায়। এর আগে অবশ্য তিনি কোনওদিন রাজনীতি করেননি।

বিজেপি বিধায়কের সহায়তায় নাগরিকত্ব পেয়ে তৃণমূলে যোগ
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী : সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার সাতদিনের মাথায় তৃণমূলে যোগ দিলেন চাকদহের বাসিন্দা শঙ্করকুমার রায়। এর আগে অবশ্য তিনি কোনওদিন রাজনীতি করেননি। বিজেপি বিধায়কের সাহায্য নিয়ে সিএএতে আবেদন করেছিলেন তিনি। শঙ্কর চাকদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের নেতাজিনগরের বাসিন্দা। তিনি বলেন, আমি আগে তখনও রাজনীতি করিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার খুব ভালো লাগে। সেই কারণে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। 

Advertisement

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের সাহায্য নিয়ে সিএএতে আবেদন করে সপ্তাহখানেক আগে নাগরিকত্ব পেয়েছেন তিনি। এরপর তিনি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহের নেতৃত্বে চাকদহ শহরের পূর্বপাড়ের এক সভা থেকে শাসক দলের যোগদান করেন। ছাড়াও বেশ কিছু বিজেপি সমর্থকরাও এদিন তৃণমূলে যোগ দেয়। এই বিষয়ে শুভঙ্কর বলেন, ওঁরা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন। এখন থেকে তাঁরা আমাদের দলে মর্যদার সঙ্গে কাজ করবেন। আগামী বিধানসভায় সকলে একজোট হয়ে লড়াই করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ