Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে রাস্তায় বসে চাকরিহারা শিক্ষকরা, প্রশ্নে পুলিসের ভূমিকা

বিকাশ ভবনের সামনের রাস্তা থেকে শনিবারও সরলেন না আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী পুলিস যতক্ষণ না তাঁদের ছাউনি, শৌচাগার, পানীয় জল সহ অন্যান্য সুবিধা ও পরিকাঠামো দিচ্ছে, ততদিন তাঁরা রাস্তা আটকেই থাকবেন।

সল্টলেকে রাস্তায় বসে চাকরিহারা  শিক্ষকরা, প্রশ্নে পুলিসের ভূমিকা
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকাশ ভবনের সামনের রাস্তা থেকে শনিবারও সরলেন না আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী পুলিস যতক্ষণ না তাঁদের ছাউনি, শৌচাগার, পানীয় জল সহ অন্যান্য সুবিধা ও পরিকাঠামো দিচ্ছে, ততদিন তাঁরা রাস্তা আটকেই থাকবেন। আন্দোলনকারীরা বইমেলা প্রাঙ্গণের পার্শ্ববর্তী ফুটপাথে উঠে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এবার পুলিস তা মানে কি না, সেটা দেখবেন। তবে সূত্রের খবর, আজকের মধ্যেই আন্দোলনকারীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করবে পুলিস।

Advertisement

সল্টলেকের বাসিন্দাদের একাংশ এবং বিকাশ ভবন সহ অন্যান্য সরকারি বাড়িগুলিতে কর্মসূত্রে আসা কর্মী ও আধিকারিকরা রাস্তা আটকে থাকায় বিরক্তি প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ইন্দিরা ভবনের মোড় থেকে ময়ুখ ভবনের সীমানা পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা। আন্দোলনকারীরা রাস্তাজুড়ে বসে রয়েছেন। তাঁরা চাইলে বিকাশ ভবন মেট্রো স্টেশনের ফুটপাথে উঠে আসতে পারেন। শিক্ষকদের একটি অংশও সেখানে রয়েছে। কয়েকজন আন্দোলনকারী পলিথিন, খবরের কাগজ পেতে মেইন রোডেই বসে রয়েছেন। তাঁদের জন্য রাস্তা খোলা যাচ্ছে না। সমস্ত যানবাহন বিকাশ ভবনের পিছনের রাস্তা দিয়ে যাতায়াত করছে। অটো ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে সবার। যাত্রীদের এই অংশ পুলিসের উপরও বিরক্ত। আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও আন্দোলনকারীদের বুঝিয়ে কেন মেইন রোডটি খালি করা গেল না, সেই প্রশ্ন তুলছেন তাঁরা।
অন্যদিকে আন্দোলনকারীরা আপাতত অন্যত্র উঠে গেলেও ভবিষ্যতে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার পর্যন্ত শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনার প্রস্তাব না দিলে সেই পথে হাঁটা হবে বলে জানিয়েছেন। তাঁরা লিখিতভাবে সাক্ষাতের সময় চেয়ে মঙ্গলবার চিঠি দিয়েছিলেন। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও শিক্ষামন্ত্রীর সাড়া না পেয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। 

সম্পর্কিত সংবাদ