লাটাগুড়ির রিসর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিস। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। জলপাইগুড়ি জেলার পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, কয়েকদিন আগেই জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে আইপিএলে বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়।। তাদের জেরা করেই এই চারজনের নাম পাওয়া যায়। সেইমতো তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রে আরও কে কে জড়িত তাদের খোঁজ চলছে।



