Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জয়সলমির জমজমাট

সোনার কেল্লা’ বাঙালির এক আবেগের নাম। সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র ৫০তম বর্ষপূর্তি উদযাপনে এক অভিনব ওয়েব সিরিজ তৈরি করেছে ক্লিক। ‘জয়সলমির জমজমাট’।

জয়সলমির জমজমাট
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘সোনার কেল্লা’ বাঙালির এক আবেগের নাম। সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র ৫০তম বর্ষপূর্তি উদযাপনে এক অভিনব ওয়েব সিরিজ তৈরি করেছে ক্লিক। ‘জয়সলমির জমজমাট’। থর মরুভূমির মাঝে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থ্রিলার পরিচালনার দায়িত্বে অর্ণব রিংগো বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘শৈশব থেকে যদি কোনও একটি বই, একটি গল্প, একটি চরিত্র, একটি স্থান বা একটি অভিযান আমাকে ভীষণভাবে প্রভাবিত করে থাকে, তবে তা হল সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’। আমার মনে হয়, এটি বিশ্বের লক্ষ লক্ষ ফেলুদা ভক্তর ক্ষেত্রেও সত্যি। আমাদের তরফ থেকে ‘জয়সলমির জমজমাট’ একটি শ্রদ্ধার্ঘ্য। থর মরুভূমির রুক্ষ প্রান্তরে, কুলধরার ভূতুড়ে ধ্বংসাবশেষে, জয়সলমিরের সোনালী দুর্গে এবং ভারত-পাক সীমান্তের সীমাবদ্ধ অঞ্চলে শ্যুটিং করেছি। যোধপুরের মেহরানগড় দুর্গে গিয়ে যেন স্মৃতির ঝাঁপি খুলে গেল— আমরা ঠিক সেই জায়গাতেই শ্যুট করলাম যেখান থেকে ডঃ হাজরাকে ধাক্কা দেওয়া হয়েছিল, আর যেখান থেকে তিনি পড়েছিলেন। আর অবশ্যই, আকাশ থেকে দেখা সেই কেল্লার আইকনিক শট— যেন স্বপ্নপূরণ।’

Advertisement

সব্যসাচী চৌধুরী, মেঘলা দাশগুপ্ত, অভিষেক সিংহ, দেবতনু, অমৃতা দেবনাথ, দেবাশিস নাথ প্রমুখের অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজ। সব্যসাচী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের দুটি দিক রয়েছে — প্রথম দিকটা অনেকটাই আমার সঙ্গে মেলে, কিন্তু দ্বিতীয় দিকটা একেবারেই ভিন্ন। ভৌগোলিক পরিস্থিতি, প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ও অন্যান্য বাস্তবিক প্রতিবন্ধকতা মাথায় রেখে বলতে পারি চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।’ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে দেবতনু বললেন, ‘আমি সবসময় বলি, অভিনয়টা ফুটবলের মতো—যত বেশি পাস দেবে, গোল করার সম্ভাবনা তত বাড়বে। আমরা একে অপরকে সমর্থন করেছি, শেয়ার করেছি, এবং একসঙ্গে মিলেই সেই জাদুটা তৈরি করেছি।’

সম্পর্কিত সংবাদ