Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নরওয়ের কাছে হার ইতালির, বাছাই পর্বে বড় জয় ক্রোটদের

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ শেষ দু’টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। এবার ২০২৬ আসরেও বাছাই পর্বের শুরুতেই ধাক্কা খেল আজ্জুরি ব্রিগেড।

নরওয়ের কাছে হার ইতালির, বাছাই পর্বে বড় জয় ক্রোটদের
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওসলো: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ শেষ দু’টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। এবার ২০২৬ আসরেও বাছাই পর্বের শুরুতেই ধাক্কা খেল আজ্জুরি ব্রিগেড। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেতে হল লুসিয়ানো স্পালেত্তির ছেলেরা। ঘরের মাঠে ইতালিকে ৩-০ গোলে হারাল নরওয়ে। সেই সঙ্গে বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে দীর্ঘ ২৮ বছর পর ফের বিশ্বকাপে খেলার আশা জোরালো করলেন আর্লিং হালান্ডরা। উল্লেখ্য, ১৯৯৮ সালে শেষবার কাপ যুদ্ধে অংশ নিয়েছিল ইউরোপের দেশটি। ম্যাচে নরওয়ের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে আলেকজান্ডার সোরলোথ, আন্তোনিও নুসা ও হালান্ড। বাছাই পর্বের পরবর্তী ম্যাচে এস্তোনিয়ার মুখোমুখি হবে তারা। আর ইতালি খেলবে মল্ডোভার বিরুদ্ধে।

Advertisement

এদিকে, বাছাই পর্বের শুরুতেই হোঁচট খেল বেলজিয়াম। অ্যাওয়ে ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন কেভিন ডি ব্রুইনরা। ম্যাচের শুরুতে ম্যাক্সিম ডে কুপেরে গোলে লিড নেয় তাঁরা। তবে শেষলগ্নের গোলে জয় হাতছাড়া করে রুডি গার্সিয়ার ছেলেরা। নর্থ ম্যাসেডোনিয়ার হয়ে হার বাঁচান এজজান আলিওস্কি। উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পর আমূল পরিবর্তন ঘটে বেলজিয়াম দলে। পরিবর্তন ঘটে কোচিং স্টাফে। তবে ইউরোতে খুব একটা দাগ কাটতে ব্যর্থ ‘দ্য রেড ডেভিলস’ ব্রিগেড। এবার বাছাই পর্বের শুরুতেই পয়েন্ট নষ্ট চাপ বাড়াল কোচ গার্সিয়ার উপর। 
দিনের অপর ম্যাচে জিব্রাল্টারকে সাত গোলের মালা পরাল ক্রোয়েশিয়া। ম্যাচে জোড়া গোল ফ্রাঞ্জো ইভানোভিচ ও আন্দ্রেজ ক্রামারিচের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মারিও পালাসিচ, আন্তে বুদিমির ও ইভান পেরিসিচ। সহজ জয় পেয়েছে ওয়েলস। লিচেনস্টাইনকে ৩-০ গোলে হারাল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ