Bartaman Logo
৯ জুন, ২০২৬

চীন ব্রহ্মপুত্রের জল আটকালে সুবিধাই হবে, মন্তব্য হিমন্তের

পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এরপর পাকিস্তানের পক্ষ থেকে ধুয়ো তোলা হচ্ছে, চীন যদি ব্রহ্মপুত্রের জল দেওয়া বন্ধ করে দেয়, তবে চাপে পড়ে যাবে ভারত।

চীন ব্রহ্মপুত্রের জল আটকালে সুবিধাই হবে, মন্তব্য হিমন্তের
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এরপর পাকিস্তানের পক্ষ থেকে ধুয়ো তোলা হচ্ছে, চীন যদি ব্রহ্মপুত্রের জল দেওয়া বন্ধ করে দেয়, তবে চাপে পড়ে যাবে ভারত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মনে করেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে এই প্রচার শুরু করেছে। তাঁর মতে, চীন ব্রহ্মপুত্রের জল আটকে দিলে লাভবান হবে অসম। তাঁর কথায়, এর ফলে প্রতিবছর ব্রহ্মপুত্রের বন্যা থেকে রক্ষা পাবে রাজ্য। তাঁর এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন হিমন্ত। তাঁর কথায়, তিব্বত ও হিমবাহের গলন থেকে ব্রহ্মপুত্রের জলের মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ আসে। বাকি জল সরবরাহ করে উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে থাকা ব্রহ্মপুত্রের শাখানদীগুলি। বর্ষায় এই নদীগুলির জল ব্রহ্মপুত্র দিয়ে বয়ে যাওয়ার সময় বন্যা দেখা দেয়। এবার চীন জল দেওয়া বন্ধ করলে বন্যার হাত থেকে বেঁচে যাবে রাজ্য। মঙ্গলবার এক্স হ্যান্ডলে হিমন্ত লেখেন, ‘সিন্ধু জলচুক্তির মাধ্যমে গত ৭৪ বছর ধরে অতিরিক্ত সুবিধা পেয়েছে পাকিস্তান। এখন ভারত তার অধিকার প্রয়োগ করতেই পাকিস্তান আতঙ্কিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ