Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের মার্কিন উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো

গত মাসে সফলভাবে নিসার উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো। তারপর দু’দেশের শুল্ক যুদ্ধ আবহে সম্পর্কের অবনতি হয়েছে। এরই মধ্যে ফের আমেরিকার তৈরি ‘কমিউনিকেশন’ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার।

ফের মার্কিন উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: গত মাসে সফলভাবে নিসার উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো। তারপর দু’দেশের শুল্ক যুদ্ধ আবহে সম্পর্কের অবনতি হয়েছে। এরই মধ্যে ফের আমেরিকার তৈরি ‘কমিউনিকেশন’ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। অত্যাধুনিক এই উপগ্রহের ওজন সাড়ে ৬ হাজার কেজি। আগামী দু’মাসের মধ্যেই এই উৎক্ষেপণ হবে। রবিবার এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন। এদিন চেন্নাইয়ের কাছে এসআরএম ইনস্টিটিউট অব টেকনলজির ২১তম সমাবর্তনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন ইসরো প্রধান। ১৯৬৩ সালে পথচলা শুরু করে ইসরো। সেই বছরই ভারতকে একটি রকেট দিয়েছিল আমেরিকা। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে। ইসরো চেয়ারম্যানের কথায়, ‘সেদিক থেকে দেখলে ৩০ জুলাই ইসরোর জন্য ঐতিহাসিক মুহূর্ত। ইতিমধ্যে আমরা নিসার উৎক্ষেপণ করেছি। এখন পর্যন্ত এটাই বিশ্বের সবথেকে দামী উপগ্রহ। উপগ্রহটিকে সফলভাবে কক্ষপথে পৌঁছে দেয় ভারতের জিএসএলভি। দু’মাসের মধ্যে সাড়ে ৬ হাজার কেজি ওজনের মার্কিন উপগ্রহ উৎক্ষেপণ করব। এই উন্নতি সত্যিই গর্বের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ