Bartaman Logo
৯ জুন, ২০২৬

৪০ তলা উঁচু রকেট তৈরির পরিকল্পনা রয়েছে ইসরোর, বয়ে নিয়ে যাবে ৭৫ হাজার কেজির উপগ্রহ

অত্যাধুনিক রকেট বানানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। উচ্চতা ৪০ তলা বিল্ডিংয়ের সমান। এই রকেটের সাহায্যে ৭৫ হাজার কেজি ওজনের উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে।

৪০ তলা উঁচু রকেট তৈরির পরিকল্পনা রয়েছে ইসরোর, বয়ে নিয়ে যাবে ৭৫ হাজার কেজির উপগ্রহ
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: অত্যাধুনিক রকেট বানানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। উচ্চতা ৪০ তলা বিল্ডিংয়ের সমান। এই রকেটের সাহায্যে ৭৫ হাজার কেজি ওজনের উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে। মঙ্গলবার এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। চন্দ্রযান ৩ অভিযানে ইতিমধ্যে মহাকাশ গবেষণায় ইতিহাস সৃষ্টি করেছে ভারত। প্রথম দেশ হিসেবে স্পর্শ করেছে চাঁদের দক্ষিণ মেরুর মাটি। অগ্রগতির সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর ইসরো প্রধান।

Advertisement

এদিন হায়দারাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত ছিলেন নারায়ণন। সেখানে তিনি জানান, চলতি বছর রকেট, উপগ্রহ নির্মাণ সহ একাধিক পরিকল্পনা নিয়েছে ইসরো। এরমধ্যে রয়েছে টেকনলজি ডেমনস্ট্রেশন স্যাটেলাইট ও জিএসএটি ৭ উপগ্রহ উৎক্ষেপণ। নারায়ণনের কথায়, ‘প্রথম লঞ্চ ভেহিকল বানিয়েছিলেন ডঃ এপিজে আবদুল কালাম। ওজন ছিল ১৭ টন। রকেটটি ৩৫ কেজি পর্যন্ত পেলোড নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে পারত। আজ আমরা ৪০ তলা বিল্ডিংয়ের সমান রকেট তৈরির পরিকল্পনা নিয়েছি। ৭৫ হাজার কেজির উপগ্রহ কক্ষপথে নিয়ে যাবে এই রকেট।’ এই মুহূর্তে মহাকাশে ভারতের ৫৫টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। ইসরো প্রধান জানান, তিন থেকে চার বছরের মধ্যে সংখ্যাটা তিনগুণ হবে।

সম্পর্কিত সংবাদ