Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শুভাংশুদের ফেরানো হচ্ছে না, জল্পনা উড়িয়ে দিল ইসরো

অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে অক্সিয়ম-৪ অভিযান। সম্প্রতি এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাহলে কি এবার ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা ও পি বালকৃষণ নায়ারকে দেশে ফিরিয়ে আনা হবে?

শুভাংশুদের ফেরানো হচ্ছে না, জল্পনা উড়িয়ে দিল ইসরো
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে অক্সিয়ম-৪ অভিযান। সম্প্রতি এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাহলে কি এবার ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা ও পি বালকৃষণ নায়ারকে দেশে ফিরিয়ে আনা হবে? যদিও এমন জল্পনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সূত্রের খবর, আমেরিকা থেকে শুধু ইসরো চেয়ারম্যান আর ভারতীয় সাপোর্ট স্টাফ ফিরে আসছেন। অভিযানের নতুন দিন ঘোষণা না হওয়া পর্যন্ত শুভাংশুরা ফ্লোরিডাতেই থাকবেন। ইতিমধ্যে সাতবার পিছিয়েছে অক্সিয়ম-৪ অভিযান। রকেট ও মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সার্ভিস মডিউলে গোলযোগ। দিন ঘোষণা হওয়ার পরেও বারবার বাতিল হয়েছে। সম্প্রতি জানানো হয়েছিল ২২ জুন কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ যাত্রা করবেন শুভাংশুরা। পরে যৌথভাবে সেই পরিকল্পনা বাতিল করে নাসা, স্পেসএক্স ও অক্সিয়ম স্পেস। বর্তমানে ফ্লোরিডায় রয়েছেন শুভাংশুরা। সঙ্গে রয়েছেন পেগি উইটসন, টিবর কাপু ও স্লাওজ উজনানস্কি উইসনিউস্কি। স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানের পাইলটের দায়িত্ব সামলাবেন শুভাংশু। কোনও সমস্যা হলে তাঁর বিকল্প হিসেবে রয়েছেন ভারতীয় বাসুসেনার আরেক গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণণ নায়ার। সম্প্রতি অক্সিয়ম স্পেস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অভিযানের সদস্যরা সুস্থ রয়েছেন। নতুন দিন ঘোষণার অপেক্ষা করছেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ