Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননের দুটি শহরে বোমাবর্ষণ ইজরায়েলের, পাল্টা দিল হিজবুল্লাহ গোষ্ঠীও

কাজে এল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণ। মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতির মধ্যেই ফের লেবাননে হামলা চালাল ইজরায়েল! মনে করা হচ্ছে এই হামলা করে সংঘর্ষবিরতির চুক্তিকে লঙ্ঘন করেছে নেতানিয়াহু প্রশাসন।

সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননের দুটি শহরে বোমাবর্ষণ ইজরায়েলের, পাল্টা দিল হিজবুল্লাহ গোষ্ঠীও
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

বেইরুট, ১০ এপ্রিল: কাজে এল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণ। মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতির মধ্যেই ফের লেবাননে হামলা চালাল ইজরায়েল! মনে করা হচ্ছে এই হামলা করে সংঘর্ষবিরতির চুক্তিকে লঙ্ঘন করেছে নেতানিয়াহু প্রশাসন। আজ, শুক্রবার হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লেবাননের দুটি শহরে বিমান থেকে নাগাড়ে বোমা ফেলেছে ইজরায়েল। তাতে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়ি। তবে এই হামলায় হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Advertisement

এরপরই হামলার প্রতিবাদে আজ, সকাল ৮টা নাগাদ ইজরায়েল-লেবানন সীমান্ত সংলগ্ন কিরিয়াত শমোনা এবং মিসগাভ আমে রকেট হামলা করে হিজবুল্লাহ গোষ্ঠী। এটিতে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলেই দাবি করেছে তারা। সাফ জানানো হয়েছে, ইজরায়েল হামলা বন্ধ না করলে প্রত্যাঘাত চলবেই। তবে আজ পাকিস্তানে হওয়া ইরান-আমেরিকা বৈঠকের আগে ইজরায়েলকে বারবারই সংঘর্ষবিরতির কথা বলেছিল ওয়াশিংটন। তারপরও মার্কিন প্রশাসনের বারণ উপেক্ষা করেই হামলা চালায় নেতানিয়াহুর সেনা। তবে এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তেল আবিবের পক্ষ থেকে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ