Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় হামলা ইজরায়েলের, মৃত ৭

শান্তিপ্রস্তাবের অনেকাংশে রাজি হয়েছে হামাস। সেইসূত্রেই ইজরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বার্তাকে থোড়াই কেয়ার।

গাজায় হামলা ইজরায়েলের, মৃত ৭
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: শান্তিপ্রস্তাবের অনেকাংশে রাজি হয়েছে হামাস। সেইসূত্রেই ইজরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বার্তাকে থোড়াই কেয়ার। শনিবার ফের গাজায় হামলা চালাল ইজরায়েল। এই হামলায় দুই শিশু সহ মৃত্যু হয়েছে মোট সাত জনের। জখম আরও অনেকে। বর্তমানে গাজার ব্যাপটিস্ট ও নাসের হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আর এই হামলায় যুদ্ধবিরতির উদ্যোগকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। 

Advertisement

হামলা প্রসঙ্গে গাজার অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আরও এক ভয়ংকর রাতের সাক্ষী থাকল গাজা। ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করেই রাতভর বোমাবর্ষণ চালিয়েছে ইজরায়েলি সেনা। এর জেরে ২০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। দুই শিশু সহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বহু মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ