Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

সীমান্ত পেরনো নাগপুরের মহিলাকে ফেরাল ইসলামাবাদ

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে চলে যাওয়া নাগপুরের এক মহিলাকে অমৃতসর পুলিসের হাতে তুলে দিল ইসলামাবাদ। ১৪ বছরের ছেলেকে নিয়ে কার্গিলের হান্দারমান গ্রাম গিয়েছিলেন সুনীতা নামে ওই মহিলা।

সীমান্ত পেরনো নাগপুরের মহিলাকে ফেরাল ইসলামাবাদ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে চলে যাওয়া নাগপুরের এক মহিলাকে অমৃতসর পুলিসের হাতে তুলে দিল ইসলামাবাদ। ১৪ বছরের ছেলেকে নিয়ে কার্গিলের হান্দারমান গ্রাম গিয়েছিলেন সুনীতা নামে ওই মহিলা। ১৪ মার্চ ছেলেকে হোটেলে রেখে তিনি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণরেখার ওপারে গিয়ে পথ হারিয়ে ধরা পড়েন। সূত্রের খবর, পাকিস্তানের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলতেন সুনীতা। এর মধ্যে একজন ধর্মযাজক। এর আগেও আটারি সীমান্ত দিয়ে দু’বার পাকিস্তানে যাওয়ার চেষ্টা করে আটক হয়েছিলেন ওই মহিলা। শুধুমাত্র ধর্মীয় কারণেই তিনি পাকিস্তানে যেতে চেয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। সুনীতাকে হেফাজতে নিয়ে জেরার জন্য নাগপুর পুলিসের একটি টিম অমৃতসরের উদ্দেশে রওনা দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ