Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫০ বছর ধরে এআই চর্চায় আইএসআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে মেতে রয়েছে গোটা বিশ্ব। অথচ কলকাতায় এই প্রযুক্তি চর্চা শুরু হয়েছিল প্রায় ৫০ বছর আগে। দেশের যে তিনটি গবেষণা কেন্দ্র এই বিষয় নিয়ে এগিয়ে আসে, তার মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) অন্যতম।

৫০ বছর ধরে এআই চর্চায় আইএসআই
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে মেতে রয়েছে গোটা বিশ্ব। অথচ কলকাতায় এই প্রযুক্তি চর্চা শুরু হয়েছিল প্রায় ৫০ বছর আগে। দেশের যে তিনটি গবেষণা কেন্দ্র এই বিষয় নিয়ে এগিয়ে আসে, তার মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) অন্যতম। গত শতকের সত্তরের দশকে যে প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে এখানে গবেষণা শুরু হয়েছিল, ১৯৮০ সালের পর তা আরও গতিশীল হয়। এআইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক সফট কম্পিউটিং নিয়ে চর্চা শুরু হয় এই প্রতিষ্ঠানে। সেইসময় বিষয়টি সম্পর্কে অন্যত্র কোনও ধারণা ছিল না বললেই চলে। পরবর্তীকালে ২০০৪ সালে আইএসআইয়ের কর্মী, গবেষক, অধ্যাপক, ছাত্রদের উৎসাহে ও পরিশ্রমে প্রতিষ্ঠিত হয় বিশেষ বিভাগ সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ (এ ন্যাশনাল ফেসিলিটি), যা গড়ে ওঠে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আইআরএইচপিএ স্কিমের আওতায়। আজ বুধবার ওই প্রতিষ্ঠানের পথ চলার ২০ বছর উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন আইএসআইয়ের প্রাক্তন অধিকর্তা এবং বর্তমান প্রেসিডেন্ট শংকর পাল, রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ