Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতাকে খুনের ছক? অর্জুনের নামে বিভিন্ন থানায় তৃণমূলের এফআইআর

বিজেপি নেতা অর্জুন সিং নেপালের ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের পরিকল্পনা করছেন। বুধবার সন্ধ্যায় বারাকপুরে তিনজন বিধায়ক এবং দুজন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সাংসদ পার্থ ভৌমিক।

মমতাকে খুনের ছক? অর্জুনের নামে  বিভিন্ন থানায় তৃণমূলের এফআইআর
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি নেতা অর্জুন সিং নেপালের ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের পরিকল্পনা করছেন। বুধবার সন্ধ্যায় বারাকপুরে তিনজন বিধায়ক এবং দুজন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সাংসদ পার্থ ভৌমিক।

Advertisement

তিনি জানান, উত্তর ২৪ পরগনার প্রতিটি থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। ইতিমধ্যে টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল ও নৈহাটি থানায় এফআইআর হয়ে গিয়েছে। অর্জুন ঠিক কী বলেছেন, তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পার্থর আরও অভিযোগ, আজ নৈহাটিতে সুকান্ত মজুমদার ভাষণ দেওয়ার সময় তাঁর পায়ের নিচে ছিলেন আমাদের গর্বের মনীষীরা! পার্থ বলেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মালদহে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগ যে ছাত্রনেতার বিরুদ্ধে উঠেছিল, তার বিরুদ্ধে আমাদের সরকার ব্যবস্থা নিয়েছে। তাহলে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল এমপি। এবিষয়ে অর্জুন সিং বলেন, আমি নেপালের ঘটনা তুলে ধরেছি। আমার বিরুদ্ধে ১৮৪ টা এফ আই আর আছে। ৪০০টা হোক। তাহলে গিনেস বুক অফ রেকর্ডস নাম উঠবে। স্বাগত জানাচ্ছি। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল ফেক ছবি প্রচার করছে। রবীন্দ্রনাথের ছবিটি যে জায়গায় ছিল তার অনেকটা দূরে আমি পিছনে ছিলাম। কিন্তু তৃণমূল অন্য আঙ্গেল থেকে ছবিটি তুলে সেটিকে ভুলভাবে প্রচার করছে। অপপ্রচার করছে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ