Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট কি আজই

আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট কি আজই প্রকাশিত হবে? শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন, এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ওই দুর্ঘটনার যে প্রাথমিক তদন্ত করেছে, সেই রিপোর্ট শীঘ্রই আসছে।

আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট কি আজই
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট কি আজই প্রকাশিত হবে? শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন, এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ওই দুর্ঘটনার যে প্রাথমিক তদন্ত করেছে, সেই রিপোর্ট শীঘ্রই আসছে। ১২ জুন এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন ড্রিমলাইনার আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য টেক অফের কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৪১ যাত্রী ও বিমানকর্মী সহ মোট ২৬০ জন। নাইডু বলেছেন, এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো নিজেদের কাজ গভীরভাবে করছে। আশা করা হচ্ছে শীঘ্রই পাওয়া যাবে রিপোর্ট। যদওি মন্ত্রী শীঘ্রই বললেও, সরকারি সূত্রে আভাস পাওয়া যাচ্ছে, আজ শনিবারই প্রকাশিত হবে প্রাথমিক রিপোর্ট। যদিও সূত্রের খবর, ব্ল্যাক্স বক্স বিশ্লেষণ এখনও সম্পূর্ণ সমাপ্ত হয়নি। আর তাই দুর্ঘটনার সম্পূর্ণ প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে রিপোর্টে বলা হবে না। কয়েকটি সম্ভাব্য কারণকে উল্লেখ করা হতে পারে। সুনিশ্চিত উপসংহারে পৌঁছনো সম্ভব হয়নি প্রাথমিক তদন্তে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ