Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার কি এক দেশ এক স্বামী, বিজেপিকে তীব্র কটাক্ষ মানের

অপারেশন সিন্দুরের নামে বিজেপি ভোট চাইছে বলে এবার অভিযোগ তুললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপ নেতার দাবি, ‘সিন্দুর’-কে এবার হাস্যকর পর্যায়ে নিয়ে চলে যাচ্ছেন বিজেপি নেতারা।

এবার কি এক দেশ এক স্বামী, বিজেপিকে তীব্র কটাক্ষ মানের
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: অপারেশন সিন্দুরের নামে বিজেপি ভোট চাইছে বলে এবার অভিযোগ তুললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপ নেতার দাবি, ‘সিন্দুর’-কে এবার হাস্যকর পর্যায়ে নিয়ে চলে যাচ্ছেন বিজেপি নেতারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ‘এক দেশ, এক স্বামী’ বলে কোনও প্রকল্প কি দেশে রয়েছে? এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন, অপারেশন সিন্দুরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন প্রধানমন্ত্রী। এদিকে, ভগবন্তের মন্তব্য নিয়ে পাঞ্জাবে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। পাল্টা সরব হয়েছে বিজেপিও। কিছুদিন পরেই লুধিয়ানা বিধানসভা আসনে উপ নির্বাচন। ভোটের প্রচারে অপারেশন সিন্দুরকেই হাতিয়ার করেছেন বিজেপির নেতা-কর্মীরা। মঙ্গলবার বিজেপির প্রচার নিয়ে ভগবন্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজেপি অপারেশন সিন্দুরের নামে ভোট চাইছে। এরা ‘সিন্দুর’কে রসিকতা বানিয়ে ফেলেছে। ওরা প্রতি বাড়িতে সিঁদুর পাঠাচ্ছে। এখন কি আপনারা মোদির নামে মাথায় সিঁদুর পরবেন? এটা কি ‘এক দেশ, এক স্বামী’ প্রকল্প?’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ