Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নদী বাঁধের উপর নজরদারি চালাতে ১২টি ক্যুইক রেসপন্স টিম সেচ দপ্তরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গে নদী বাঁধের উপর নজরদারি চালাতে ১২টি ক্যুইক রেসপন্স টিম তৈরি করল সেচ দপ্তর।

নদী বাঁধের উপর নজরদারি চালাতে ১২টি ক্যুইক রেসপন্স টিম সেচ দপ্তরের
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গে নদী বাঁধের উপর নজরদারি চালাতে ১২টি ক্যুইক রেসপন্স টিম তৈরি করল সেচ দপ্তর। বর্ষায় কোথাও নদী বাঁধ ভাঙনের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই টিম। তবে বৃষ্টির জেরে ভুটান পাহাড় থেকে নেমে আসা বহু নদী দিয়ে ঠিক কত পরিমাণ জল ডুয়ার্সে নেমে আসতে পারে তা অবশ্য আগাম জানতে পারছে না বাংলা। বর্তমানে ভুটান থেকে নেমে আসা মাত্র তিনটি নদীর জলের পরিমাণই জানতে পারে রাজ্যের সেচ দপ্তর। তবে এর বাইরেও অনেক নদী রয়েছে। যেগুলি ভুটান পাহাড় থেকে নেমে এসেছে ডুয়ার্সে। ভুটানে বৃষ্টির জেরে ওইসব নদী দিয়ে কত জল নামবে তা জানা মোটেই সম্ভব হয় না। এই বিষয়টি নিয়ে গত ১৪ ও ১৫ মে পারোতে জয়েন্ট গ্রুপ অব এক্সপার্ট কমিটির মিটিংও হয়েছে। সেখানে রাজ্য সেচ দপ্তরের দুই প্রতিনিধি যোগ দিয়েছিলেন। ওই মিটিংয়ে ভুটানকে বলা হয়, যাতে বৃষ্টির পরিমাণ জানাতে আরও বেশি যন্ত্র বসায় তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ