Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি

চলতি যুদ্ধে মৃত্যু ইরানের আরও এক শীর্ষ আধিকারিকের। নিহত রেভল্যুশনারি গার্ডস কর্পের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মজিদ খাদেমি।

হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: চলতি যুদ্ধে মৃত্যু ইরানের আরও এক শীর্ষ আধিকারিকের। নিহত রেভল্যুশনারি গার্ডস কর্পের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মজিদ খাদেমি। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খাদেমির মৃত্যুর খবর স্বীকার করেছে আইআরজিসি। তাদের একটি টেলিগ্রাম পোস্টে লেখা হয়েছে,  মার্কিন-ইহুদিদের জঙ্গি আক্রমণে গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি শহিদ হয়েছেন।  তবে কোথায়, কীভাবে এই আধিকারিকের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও একাধিক রিপোর্টে দাবি, সোমবার তেহরানের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাতে প্রাণ হারিয়েছেন খাদেমি। 

Advertisement

গত বছর জুন মাসে ১২ দিনের যুদ্ধে মৃত্যু হয়েছিল আইআরজিসির তৎকালীন গোয়েন্দা প্রধান কাজেমির। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন খাদেমি। ইরানে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র সুপ্রিম লিডার ছাড়া আর কারো কাছে জবাবদিহিতে বাধ্য নন আইআরজিসির গোয়েন্দা প্রধান। ফলে খাদেমির মৃত্যু ইরানের কাছে বড়ো ধাক্কা বলে মনে করা হচ্ছে।  
অন্যদিকে খাদেমির মৃত্যুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে এক্স হ্যান্ডলে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লিখেছেন, ‘ ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার আরও একটি হাত উপড়ে ফেলা হয়েছে। আইআরজিসির অন্যতম গুরুত্বপূর্ণ আধিকারিক খাদেমিকে হত্যা করা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ