Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পশ্চিম এশিয়ার ৮ সেতুতে হামলা চালাব, তালিকা প্রকাশ করে হুঁশিয়ারি ইরানের

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের উচ্চতম সেতুর একাংশ ধ্বংস হতেই বদলার হুঁশিয়ারি দিল তেহরান। শুধু মৌখিক বার্তা নয়, তালিকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুতে তারা হামলা চালাবে।

পশ্চিম এশিয়ার ৮ সেতুতে হামলা চালাব, তালিকা প্রকাশ করে হুঁশিয়ারি ইরানের
  • ৪ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

তেহরান: আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের উচ্চতম সেতুর একাংশ ধ্বংস হতেই বদলার হুঁশিয়ারি দিল তেহরান। শুধু মৌখিক বার্তা নয়, তালিকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুতে তারা হামলা চালাবে। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তালিকায় কুয়েতের একটি, সংযুক্ত আরব আমিরশাহির তিনটি, সৌদি আরব ও বাহরিনের মধ্যে সংযোগকারী সেতু এবং জর্ডনের তিনটি সেতু রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অর্ধসমাপ্ত সেতু সহ অসামরিক পরিকাঠামোয় হামলা চালিয়ে ইরানিদের আত্মসমর্পণ করানো যাবে না। এতে বিশৃঙ্খল এক শত্রুর পরাজয় ও নৈতিক পতনই ফুটে উঠছে।’

Advertisement

বৃহস্পতিবার ইরানের আলবোরজ প্রদেশে ১৩৬ মিটার উঁচু নির্মীয়মাণ বি১ সেতুতে হামলা চালায় মার্কিন-ইজরায়েলি সেনা। সেতুটি শুধু ইরান নয়, পুরো পশ্চিম এশিয়ারই উচ্চতম সেতু। ইরানের পশ্চিম দিকের শহর কারাজের সঙ্গে তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৈরি হচ্ছিল। সেতুটির মাঝের অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে। হামলায় মৃত্যু হয় আটজনের, আহতের সংখ্যা ৯৫। সেতুটি ভেঙে পড়ার ভিডিয়ো পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি লিখেছেন, ‘ইরানের বৃহত্তম সেতু ভেঙে পড়ছে। আর এটি ব্যবহার করা যাবে না। এমন হামলা আরও হবে। বেশি দেরি যাওয়ার আগে আলোচনায় বসা উচিত ইরানের। দেশটা আবার মহান হতে পারত, কিন্তু ইরানের আর কিছুই অবশিষ্ট নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ