Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নিশানায় দুবাই, ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সংযুক্ত আরব আমিরশাহিতে মঙ্গলবার সাত সকালে হামলা চালাল ইরান। দুবাই লক্ষ্য করে তেহরানের দিক থাকা আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আমিরশাহি সেনা।

নিশানায় দুবাই, ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: সংযুক্ত আরব আমিরশাহিতে মঙ্গলবার সাত সকালে হামলা চালাল ইরান। দুবাই লক্ষ্য করে তেহরানের দিক থাকা আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আমিরশাহি সেনা। তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করলেও বিষয়টি এত সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুবাই শহরে মিসাইল অ্যালার্ট জারির পরেই বিস্ফোরণের তীব্র শোনা যায়। এদিন কিছুক্ষণের জন্য সে দেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। সে দেশের সেনার পক্ষ থেকে বলা হয়, ‘ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে। তাই আকাশসীমা কিছুক্ষণের জন্য বন্ধ করা হল।’ 

Advertisement

আমিরশাহির সংবাদসংস্থা ডব্লুএএম অবশ্য পরে জানায়, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে।’ এদিন তেহরানে নতুন করে হামলার ঝাঁঝ বাড়ানোর কথা ঘোষণা করে ইজরায়েলও। সে দেশের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের পাশাপাশি ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার উপরও হামলা চালানো হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ