Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

হরমুজে সারাদিনে পার হবে ১৫টি জাহাজ, জানাল ইরান

সংঘর্ষবিরতির মাঝেই বড় ঘোষণা ইরান সরকারের। এবার থেকে দিনে ১৫টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করতে পারবে। আজ, বৃহস্পতিবার তেহরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, জাহাজ-ট্যাঙ্কার চলাচলের জন্য হরমুজ খুলে দেওয়া হলেও সারাদিনে অগুন্তি জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না।

হরমুজে সারাদিনে পার হবে ১৫টি জাহাজ, জানাল ইরান
  • ৯ এপ্রিল, ২০২৬ ২১:০৪
Prefer us on Google

তেহরান, ৯ এপ্রিল: সংঘর্ষবিরতির মাঝেই বড় ঘোষণা ইরান সরকারের। এবার থেকে দিনে ১৫টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করতে পারবে। আজ, বৃহস্পতিবার তেহরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, জাহাজ-ট্যাঙ্কার চলাচলের জন্য হরমুজ খুলে দেওয়া হলেও সারাদিনে অগুন্তি জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না। দৈনিক মাত্র ১৫টি জাহাজকেই জলপথে যেতে দেওয়া হবে। তার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে আইএরজিসির কাছ থেকে। সূত্রের খবর, যাতায়াতের জন্য মোটা টাকা ট্যাক্সও নেওয়া হতে পারে জাহাজগুলির কাছ থেকে। 

Advertisement

প্রসঙ্গত, ইরান ও আমেরিকা-ইজরায়েলের সংঘাতের আবহে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীতে গ্যাস-তেলের জাহাজ বা ট্যাঙ্কারের যাতায়াত বন্ধ করে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে চলা এই অস্থির পরিবেশের ফলে সমস্যায় পড়ে বিশ্বের একাধিক দেশ। ভারত-সহ বহু দেশে গ্যাস-জ্বালানি তেলের সমস্যা দেখা দেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় ইরানকে হরমুজ খুলে দেওয়া নির্দেশ দেন। বেঁধে দেওয়া হয় সময়সীমাও। এমনকী ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয় নির্ধারিত সময়সীমার মেয়াদ ৬ এপ্রিল রাতেই শেষ। তার আগেই যদি হরমুজ খোলা না হয় তাহলেই ধ্বংসলীলা শুরু হবে। ইরানকে পুরোপুরি ভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এরমধ্যেই গত ৭ এপ্রিল দুই সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি হয় ইরান সরকার। তারপর আজ হরমুজে শর্তসাপেক্ষে জাহাজ-ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়া হল। 

সম্পর্কিত সংবাদ