Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তুরস্কে মিসাইল নিক্ষেপ ইরানের, ধ্বংস করল ন্যাটোর এয়ার ডিফেন্স

যুদ্ধের আবহে প্রতিবেশী তুরস্কে মিসাইল হানা চালাল ইরান। তবে বড়ো কোনো বিপদের আগেই তা প্রতিহত করেছে ন্যাটোর এয়ার ডিফেন্স।

তুরস্কে মিসাইল নিক্ষেপ ইরানের, ধ্বংস করল ন্যাটোর এয়ার ডিফেন্স
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আঙ্কারা: যুদ্ধের আবহে প্রতিবেশী তুরস্কে মিসাইল হানা চালাল ইরান। তবে বড়ো কোনো বিপদের আগেই তা প্রতিহত করেছে ন্যাটোর এয়ার ডিফেন্স। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক মিসাইল সিরিয়া ও ইরাক পেরিয়ে তুরস্কের আকাশসীমার দিকে আসছিল। কিন্তু আছড়ে পড়ার আগেই তা ধ্বংস করেছে ন্যাটোর এয়ার ডিফেন্স। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

Advertisement

এই ঘটনার পর সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাত বাড়তে পারে, এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা জরুরি। বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন চাপ সৃষ্টি করেছে। ভবিষ্যতে সীমান্তবর্তী দেশগুলির ভূমিকাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও মিসাইলটি ধ্বংস হওয়ায় তাৎক্ষণিক বিপদ এড়ানো গিয়েছে।

সম্পর্কিত সংবাদ