Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পালটা জবাব, ‘ডান্সিং মিসাইল’ ছুড়ল ইরান

ইজরায়েল ও মার্কিন বাহিনীর তুমুল আক্রমণের ধাক্কা সামলে পালটা আঘাত। রবিবারও ইরান দফায় দফায় হামলা চালিয়েছে ইজরায়েলে ও মধ্য এশিয়ার মার্কিন ঘাঁটিগুলিতে।

পালটা জবাব, ‘ডান্সিং মিসাইল’ ছুড়ল ইরান
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: ইজরায়েল ও মার্কিন বাহিনীর তুমুল আক্রমণের ধাক্কা সামলে পালটা আঘাত। রবিবারও ইরান দফায় দফায় হামলা চালিয়েছে ইজরায়েলে ও মধ্য এশিয়ার মার্কিন ঘাঁটিগুলিতে। এর মধ্যে এদিন নিজেদের অস্ত্রভাণ্ডারের বেশ কয়েকটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেগেছে তেহরান। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেজ্জিল ক্ষেপণাস্ত্র। এবারের যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথমবার এই হাতিয়ার ব্যবহার করল ইরান। সেদেশের সংবাদমাধ্যম প্রেস টিভি একথা জানিয়েছে। বিশেষ ক্ষমতার জন্য সেজ্জিলকে ‘ডান্সিং মিসাইল’ও বলা হয়।  

Advertisement

সেজ্জিল দেশীয় প্রযুক্তিতে তৈরি। দুই স্তরের কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল আশৌরা ও আশুরা নামেও পরিচিত। এর পাল্লা প্রায়  দু’হাজার কিলোমিটার। ৭০০ কেজি ওজনের বিস্ফোরক নিয়ে উড়ে যেতে পারে সেজ্জিল। আকাশে অত্যন্ত দ্রুত দিক পরিবর্তন করতে পারে। ফলে আয়রন ডোমের মতো মিসাইল ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারে সেজ্জিল। এই জন্যই ডান্সিং মিসাইল তকমা পেয়েছে সেজ্জিল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর তথ্য অনুসারে, সেজ্জিল প্রায় ১৮ মিটার লম্বা আর ১.২৫ মিটার চওড়া। ওজন মোটামুটি ২৩ হাজার ৬০০ কিলোগ্রাম। কঠিন জ্বালানি চালিত হওয়ায় কৌশলগত দিক থেকে বেশ কিছুটা সুবিধাজনক এই ক্ষেপণাস্ত্র। কারণ, অনেক দ্রুত প্রস্তুত করে উৎক্ষেপণ করা যায়।
এদিকে, ফের ইজরায়েলে হামলা চালাল হিজবোল্লা। সূত্রের খবর, সীমান্তবর্তী ইজরায়েলের দুই শহর কিরিয়াত সামোনা ও আভিম শহরে হামলা চালিয়েছে হিজবোল্লা। লেবাননের দক্ষিণাংশে তাইবে শহরে ইজরায়েলের সেনাবাহিনীর একটি দলকে নিশানা করেছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ