Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে আটক ৩টি তেলবাহী জাহাজ ফেরত চাইল ইরান

হরমুজ প্রণালীতে ভারত অভিমুখী তেলের ট্যাঙ্কার চলাচলে ছাড়পত্র দিয়েছে ইরান। এবার তার ‘প্রতিদান’ হিসাবে ভারতের আটক করা তিনটি ট্যাঙ্কার ফেরত চাইল তেহরান। গত ফেব্রুয়ারিতে ওই জাহাজগুলি আটক করা হয়েছিল।

ভারতে আটক ৩টি তেলবাহী জাহাজ ফেরত চাইল ইরান
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: হরমুজ প্রণালীতে ভারত অভিমুখী তেলের ট্যাঙ্কার চলাচলে ছাড়পত্র দিয়েছে ইরান। এবার তার ‘প্রতিদান’ হিসাবে ভারতের আটক করা তিনটি ট্যাঙ্কার ফেরত চাইল তেহরান। গত ফেব্রুয়ারিতে ওই জাহাজগুলি আটক করা হয়েছিল। সোমবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করেন ইরানের রাষ্ট্রদূত। দু’পক্ষের মধ্যে জাহাজগুলিকে ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হয়েছে। তবে ভারত বা ইরান—কেউই এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেনি।

Advertisement

৬ ফেব্রুয়ারি ওই তিনটি তেলবাহী জাহাজকে মুম্বই উপকূলে আটক করে ভারতের উপকূলরক্ষী বাহিনী। স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া নামে ওই তিনটি জাহাজের সাহায্যে ইরান লুকিয়ে তেল পাচার করত বলে অভিযোগ ছিল আমেরিকার। আটকের পর থেকে জাহাজগুলি ভারতের কাছেই রয়েছে। ইজরায়েল-আমেরিকার হামলার পরই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলে নিয়ন্ত্রণ শুরু করেছে ইরান। তবে, ভারতের জন্য জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাস নিয়ে আসা ট্যাঙ্কারগুলিকে আটকানো হবে না বলে জানিয়েছে তারা। ইজরায়েল ও আমেরিকা ছাড়া কোনো দেশের জাহাজই আটকানো হচ্ছে না বলেও দাবি করেছে তেহরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ